October 28, 2026, 7:28 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

দেশসেরা সাফল্য: শতভাগ জিপিএ-৫ পেয়ে ইতিহাস গড়লো নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল এন্ড হোমস

নাজমুল হাসান
Oplus_0

 

🖋 নাজমুল হাসান, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর গর্ব, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস আবারও নজির গড়লো। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩২০ জন শিক্ষার্থীর সবাই পাস করে জিপিএ-৫ অর্জন করেছে। এমন ১০০% সফলতা দেশের শিক্ষা অঙ্গনে বিরল এবং গৌরবজনক এক মাইলফলক।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল প্রকাশের পরপরই আনন্দে ভাসে বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উল্লাসে মুখর হয়ে ওঠে চারদিক।

প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন,

“এই সাফল্যের মূল চাবিকাঠি আমাদের সম্মিলিত প্রচেষ্টা। শিক্ষক, গার্ডিয়ান ও পরিচালনা পর্ষদের ঐক্যবদ্ধ পরিশ্রমের ফল এটি। নিয়মিত হোম ভিজিট, গাইড টিচার ও দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস কার্যকর ভূমিকা রেখেছে।”

প্রতিষ্ঠাতা ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা এক আবেগঘন বার্তায় বলেন,

“আমার স্ত্রী নাসিমা বেগমকে সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল মফস্বলে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠার জন্য। আজকের ফলাফল প্রমাণ করে, আমরা সঠিক পথে আছি। ইনশাল্লাহ, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

📊 পরিসংখ্যান বলছে:

  • ৩১৭ জন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী
  • ৩ জন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী
    সবাই জিপিএ-৫ প্রাপ্ত

জানা যায়, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠান প্রতিটি পাবলিক পরীক্ষায় শতভাগ পাস ধরে রেখেছে। বর্তমানে এখানে ৫,৫০০ শিক্ষার্থী ও ১৬৪ জন শিক্ষক কর্মরত আছেন।

সফল শিক্ষার্থী শাহরিয়ার আফ্রাদ ও শেয়শ্রী সরকার বলেন,

“শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও হোম ভিজিট পদ্ধতি আমাদের এগিয়ে নিয়ে গেছে। এই ফলাফল তাদের প্রতি কৃতজ্ঞতার প্রতিফলন।”

নাছিমা কাদির মোল্লা স্কুল এন্ড হোমস এখন শুধু নরসিংদীর নয়, বরং সারা দেশের শিক্ষাক্ষেত্রে এক অনুকরণীয় দৃষ্টান্ত।


 



আমাদের পেজ লাইক করুন