শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প।
কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) আ ন ম নাজিম উদ্দিন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও সিভিল সার্জন ডাঃ মোঃ সালাম।
এছাড়া কর্মশালায় আরও উপস্থিত ছিলেন—
কর্মশালায় আ ন ম নাজিম উদ্দিন বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করছে। শুধুমাত্র আইন দিয়ে নয়, সচেতনতা আর আন্তরিকতা দিয়েই আমরা নিরাপদ খাদ্যের দেশ গড়তে পারি।” তিনি খাদ্য ব্যবসায়ীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য তৈরি ও পরিবেশনে অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়—এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। খাদ্যে ভেজাল প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগ জরুরি।
কর্মশালার মাধ্যমে স্থানীয় জনগণের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়ানো এবং কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ খাদ্যভিত্তিক বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করা হয়।
www.daynik36july.com