October 29, 2026, 5:13 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

গজারিয়ায় অবৈধ চুনা কারখানায় তিতাস গ্যাসের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো চুল্লি

দুলাল সরকার
Oplus_0

গজারিয়ায় অবৈধ চুনা কারখানায় তিতাস গ্যাসের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো চুল্লি

মোঃ দুলাল সরকার
জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ

গজারিয়ায় অবৈধভাবে স্থাপিত দুটি চুনা কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (৯ জুলাই) সকাল ১১টা থেকে শুরু হওয়া অভিযানে এক্সেভেটরের মাধ্যমে চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয় এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানটি পরিচালিত হয় মহাসড়ক সংলগ্ন বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি ও টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় অবস্থিত অবৈধ দুটি চুনা কারখানায়। অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সাইমন সরকার, যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, এটি পঞ্চমবারের মতো উক্ত দুটি কারখানার চুল্লি ধ্বংস করা হলো। আগে বারবার গুঁড়িয়ে দিলেও সংশ্লিষ্টরা পুনরায় কারখানা চালু করে আসছিল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইমন সরকার বলেন,

“এ ধরনের অবৈধ স্থাপনা ও গ্যাস সংযোগ পুনরায় গড়ে তোলা রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। কারখানা মালিক এবং জমির মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।


🔗 আরও আপডেটের জন্য চোখ রাখুন: www.daynik36july.com


 



আমাদের পেজ লাইক করুন