*লালমাই উপজেলা ভুয়া এমবিবিএস ডাক্তার সনাক্ত, মোবাইল কোটে জরিমানা আদায়।*
প্রতিনিধি :-মনিরুল ইসলাম
লালমাই উপজেলা, কুমিল্লা
আজ লালমাই উপজেলার ভুশ্চি বাজার নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনাকালে এমবিবিএস ডিগ্রি ব্যতীত এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ব্যাতীত প্রতারণামূলক ডা: পদবি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার অপরাধে মোছা: আছিয়া খাতুন (৪৩)- কে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় ১০০০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে প্রতারণামূলক ডা: পদবি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন লালমাই উপজেলা ইউএনও হিমাদ্যি খিসা
উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাদী ও তার টিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: সৈয়দ হাবিবুল ইসলাম এবং ভুশ্চি ফাঁড়ি পুলিশ।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ কর্তৃক এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
www.daynik36july.com