October 28, 2026, 6:42 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রামগঞ্জে পথশিশুদের পাশে জামায়াত: জুলাই বিপ্লব শহীদদের স্মরণে খাবার বিতরণ

শরীফুল ইসলাম ভূঁইয়া
Oplus_0

রামগঞ্জে পথশিশুদের পাশে জামায়াত: জুলাই বিপ্লব শহীদদের স্মরণে খাবার বিতরণ

শরিফুল ইসলাম ভূঁইয়া
রামগঞ্জ প্রতিনিধি | দৈনিক৩৬জুলাই

প্রকাশিত: ৬ জুলাই ২০২৫, রবিবার

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রামগঞ্জ শাখা।
রবিবার সকালে রামগঞ্জ ওয়াবদা সংলগ্ন এলাকায় এই কার্যক্রমটি অনুষ্ঠিত হয় ‘জুলাই বিপ্লব’ শহীদদের আত্মার মাগফেরাত কামনায়।

এ সময় উপস্থিত ছিলেন:

  • নাজমুল ইসলাম পাটোয়ারী – রামগঞ্জ জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী
  • মাস্টার আবুল হোসেন – উপজেলা নায়েবে আমির
  • দেওয়ান মোহাম্মদ ইউসুফ – রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী
  • এডভোকেট হাসান বান্না – পৌর জামায়াতের আমির
  • মাস্টার জাকির হোসেন – উপজেলা সহকারী সেক্রেটারি
  • অধ্যাপক ইসমাইল হোসেন – উপজেলা শিক্ষা সম্পাদক

পথশিশুদের সঙ্গে কৌশল বিনিময়, পাশে থাকার অঙ্গীকার

খাবার বিতরণকালে নেতৃবৃন্দ পথশিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের জীবনমান ও সমস্যাবলি সম্পর্কে খোঁজখবর নেন। জামায়াতের নেতারা প্রতিশ্রুতি দেন যে, ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে তারা এসব অসহায় মানুষের পাশে থাকবেন।

জুলাই বিপ্লব স্মরণে মানবিক উদ্যোগ

নেতারা বলেন, “জুলাই বিপ্লব” কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, বরং এটি ছিল সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম।
জামায়াতের আমির নাজমুল ইসলাম পাটোয়ারী বলেন,

“বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্ত করার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদেরই স্মরণে আমাদের এই আয়োজন। তাদের রক্ত বৃথা যাবে না।”

পৌর জামায়াতের আমির এডভোকেট হাসান বান্না বলেন,

“আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। সমাজে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সকল শ্রেণীর মানুষের পাশে থাকতে হবে।”

সামাজিক দায়িত্ব পালনে ব্যতিক্রমধর্মী নজির

এই উদ্যোগটি শুধু রাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ড নয়, বরং সামাজিক দায়িত্ববোধ ও নৈতিক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলেই মনে করছেন সাধারণ মানুষ।


🔗www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন