July 29, 2026, 7:25 pm
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

মেয়ের বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে প্রাণ গেল সালেহা বেগমের

মোঃ গোলাম কিবরিয়া
Oplus_0

মেয়ের বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে প্রাণ গেল সালেহা বেগমের

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে বিষাক্ত গোখরা সাপের কামড়ে মৃত্যু হয়েছে সালেহা বেগম (৫০) নামে এক বৃদ্ধার। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার বরিদ বাঁশাইল গ্রামে মেয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। একই দিন দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সালেহা বেগমের বাড়ি দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে। সপ্তাহখানেক আগে তিনি মেয়ের বাড়িতে বেড়াতে আসেন।

স্বজনদের বরাতে জানা যায়, সকালে বাড়ির উঠানে মেয়েকে সাংসারিক কাজে সাহায্য করছিলেন সালেহা বেগম। এ সময় হঠাৎ একটি বিষধর গোখরা সাপ তাকে দংশন করে। প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে গেলে সেখান থেকে কোনো ফল না পেয়ে পরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন দায়িত্বরত চিকিৎসক।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় এক সাপুড়ে এসে বিষধর সাপটি ধরে ফেলে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পারিবারিক কবরস্থানে সালেহা বেগমের দাফন সম্পন্ন হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুর্গাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জহুরুল হক মিরুন।
এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু এলাকাবাসীর মাঝে বিষাদের ছায়া নামিয়ে এনেছে।


www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন