October 28, 2026, 7:30 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

তিনদিন সরকার ছিল না, দেশ টেনেছে সরকারি কর্মকর্তারা”—নরসিংদীতে বিভাগীয় কমিশনার

মোঃ নাজমুল হাসান
Oplus_0

“তিনদিন সরকার ছিল না, দেশ টেনেছে সরকারি কর্মকর্তারা”—নরসিংদীতে বিভাগীয় কমিশনার

নাজমুল হাসান | নরসিংদী প্রতিনিধি

নরসিংদী, ৩ জুলাই ২০২৫:

“৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। ইতিহাসে এই প্রথম টানা তিনদিন সরকারবিহীন দেশ পরিচালিত হয়েছে। ওই সময়ে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরাই রাষ্ট্রকে কার্যত টেনে নিয়েছেন”—এমন চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার (৩ জুলাই) নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বর্তমানে আমরা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করছি। অনেক এলাকায় স্থানীয় সরকার কাঠামো সঠিকভাবে সক্রিয় নয়, এমনকি কোথাও কোথাও ইউপি চেয়ারম্যান পর্যন্ত নেই। এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা প্রশাসনের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

রায়পুরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কমিশনার বলেন, “এটা একটি বড় উপজেলা। মাঝেমধ্যে এখানে আইনশৃঙ্খলার অবনতি ঘটে। চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে একটি নতুন থানা গঠনের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়ন হলে পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলে আশা করা যায়।”

পরিদর্শন ও অন্যান্য কার্যক্রম

এইদিন তিনি ২০২৪-২৫ অর্থবছরের এডিপির আওতায় দুঃস্থ, অসহায় ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

পরে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সেরাজনগর এম.এ. পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিস, মরজাল ইউনিয়ন ভূমি অফিস এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।

উপস্থিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, রায়পুরা ইউএনও মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, রায়পুরা প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিন, পৌর সচিব মনিরুল হক, পুলিশ প্রশাসনের সদস্যসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

🔗 আরও খবরের জন্য ভিজিট করুন: www.daynik36july.com

“দৈনিক বৈষম্যের বিরুদ্ধে”—আমরা প্রশ্ন করি, আমরা জানাই।

 



আমাদের পেজ লাইক করুন