উত্তরা, ঢাকা | ২১ জুন ২০২৫
নিজেস্ব প্রতিবেদকঃ ঢাকা জেলা
বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা-কে নিয়ে উত্তরা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উত্তরা ৫ নম্বর সেক্টরের একটি বাসার সামনে স্থানীয় জনতা তাকে ঘিরে ধরে, গলায় জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
ঘটনার সময়কার একটি ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় নূরুল হুদা-র গলায় একজোড়া জুতা ঝুলানো এবং একজন স্থানীয় ব্যক্তি এ ঘটনাকে ‘জনগণের প্রতীকী প্রতিবাদ’ হিসেবে ব্যাখ্যা করছেন।
একজন স্থানীয় ব্যক্তি ভিডিওতে বলেন,
“এই জুতা তার গলাতেই থাকার কথা। এটাই জনগণের ন্যায্য প্রতিক্রিয়া। নির্বাচন ব্যবস্থার সাথে যারা প্রতারণা করেছে, তাদের সম্মান নেই এই মাটিতে।”
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে,
সাবেক সিইসি নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সময় বেশ কয়েকটি জাতীয় নির্বাচন ও উপনির্বাচন ‘পক্ষপাতদুষ্ট’, ‘একতরফা’ এবং ‘ভোটারবিহীন