July 30, 2026, 10:07 pm
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

ভোলা জেলার বোরহানউদ্দিনে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু ও আহত ২ জন

মোঃ মাকসুদুর রহমান ঢাকা
Oplus_0

ভোলা জেলার বোরহানউদ্দিনে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু ও আহত ২ জন

 

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজারের দক্ষিণ পাশে একটি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত এবং দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু মারা যায় এবং আরও দুইজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটক করার চেষ্টা চলছে।

 

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে।

 

 



আমাদের পেজ লাইক করুন