📍 নারায়ণগঞ্জ, ৪ জুন ২০২৫, বুধবার | প্রতিনিধি রিপোর্ট:
ঈদ সামনে রেখে যাত্রী হয়রানি, অতিরিক্ত বাস ভাড়া আদায় এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচলের প্রতিবাদে আজ বিকেল ৪টায় চাষাড়া শহীদ মিনার চত্বরে এক মানববন্ধনের আয়োজন করেছে সিসিএস নারায়ণগঞ্জ জেলা শাখা (Conscious Consumers Society)।
এই কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জে সিসিএস-এর পক্ষ থেকে ভোক্তা অধিকার প্রতিষ্ঠার নতুন আন্দোলনের সূচনা ঘোষণা করা হয়। সংগঠনের জেলা কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম মনি জানান, “দেশটা আমাদের, তাই দেশের মানুষের ভোক্তা অধিকার নিশ্চিত করতেই হবে। এটা সময়ের দাবি।”
এই বিষয়ে বক্তারা বলেন,
“ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম।
ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ,
সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ।”
মানববন্ধনের আগে সকাল ১১টায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিসিএস নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা এ্যাডভোকেট সালাহ উদ্দীন ভূইয়া সবুজ ও এ্যাডভোকেট রাসেল প্রধান, যাঁরা সংগঠনের কর্মসূচিকে গুরুত্বপূর্ণ সামাজিক দায়বদ্ধতা বলে অভিহিত করেন।
সিসিএস নারায়ণগঞ্জ জেলার একটিভ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
👉 সকল ভোক্তাকে সচেতন হওয়ার এবং প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংগঠকের বার্তা:
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
মানববন্ধনে অংশগ্রহণ করার আহ্বান জানান
প্রতিবেদন: দৈনিক ৩৬ জুলাই ডেস্ক
স্লোগান: দৈনিক বৈষম্যের বিরুদ্ধে