October 31, 2026, 11:47 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার

মোঃ হাসমত আলী

 

হাসমত আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি : দৈনিক ৩৬জুলাই ১৩/০৯/২৫ ইং:

 

 

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুল এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে।

গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে সেনাবাহিনীর ও পুলিশ এ যৌথ অভিযান চালায়।

 

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানাযায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএ-১০৯৪৯ ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে শুক্রবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার হাউসপুল এলাকায় সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়।

 

ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন জানান,

আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোন ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।

 

তিনি আরো জানান, উদ্ধারকৃত অস্ত্র আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন