October 28, 2026, 3:00 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজধানীতে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেফতার

শ্রাবন আহমেদ

 

স্টাফ রিপোর্টার ঢাকা ।  শ্রাবন আহমেদ

দৈনিক ৩৬জুলাই

 

 

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরো ছয় নেতাকর্মীকে গত বৃহস্পতিবার গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন: পাবনা জেলার সুজানগর পৌর যুবলীগের সভাপতি ও সুজানগর উপজেলা ছাত্রলীগের ভাইস চেয়ারম্যান মো. জুয়েল রানা (৩৫), চট্টগ্রাম মহানগরের এজিএস ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী আল নমান সাইফ (২৯), চট্টগ্রাম জেলা যুবলীগের সক্রিয় কর্মী মো.জুলহাস (২৬), ছাত্রলীগের সক্রিয় কর্মী ইমন হোসেন খান মানিক (২৫), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. সাগর হোসেন (২৭) এবং মো. ওহিদুল ইসলাম সুমন (৩৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ ভিত্তিতে গতকাল পুলিশ জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ৩০-৪০ সদস্য মুখে মাস্ক পরে মিরপুর মডেল থানার পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে পাকা রাস্তায় জড়ো হতে তাকে। এই সময় তারা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে এবং সরকারবিরোধী স্লোগান দিচ্ছে। পরে পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এজাহারনামীয় ৬ জনকে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যেতে যায়।

এই ঘটনায় মিরপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।



আমাদের পেজ লাইক করুন