মাকসুদুর রহমান
স্টাফ রিপোর্টার ঢাকা । দৈনিক৩৬জুলাই
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ভিন্ন এক চিত্র ফুটে উঠেছে। দীর্ঘদিন পর সাধারণ শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে প্রমাণ করলেন—বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আর পুরনো ধারা নয়, নতুন দিকেই মোড় নিচ্ছে।
এই নির্বাচনে শিক্ষার্থীরা সঠিক মানুষকে বেছে নিয়ে দেখিয়ে দিয়েছেন, সচেতন ভোটারই পারে পরিবর্তনের সূচনা করতে। ফলাফলে প্রতিফলিত হয়েছে স্বচ্ছতা, যোগ্যতা ও শিক্ষার্থীদের প্রকৃত প্রত্যাশা।
নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রিয় ভাই সাদেক কায়েমকে অভিনন্দন জানিয়েছেন সহপাঠী ও শুভানুধ্যায়ীরা। তার নেতৃত্বে ডাকসু হবে শিক্ষার্থীদের কল্যাণমুখী একটি প্ল্যাটফর্ম—এমনটাই আশা প্রকাশ করেছেন সকলে।
বিশ্লেষকরা মনে করছেন, এই ফলাফল কেবল ডাকসুর নয়, বরং বাংলাদেশের সামগ্রিক রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা বহন করছে। সাধারণ শিক্ষার্থীদের এই জয় রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার এক বাস্তব প্রতিচ্ছবি।
প্রশ্ন হচ্ছে, এই নতুন ধারা কি সত্যিই জাতীয় রাজনীতিতেও পরিবর্তনের বার্তা বয়ে আনবে