July 30, 2026, 4:14 pm
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

‘বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা ত্যাগ করতে হবে’

রিপোর্টারের নাম

বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা পরিত্যাগ করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করার কোনো সুযোগ নেই এবং যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে।শনিবার (১০ মে) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এসব মন্তব্য করেন।পোস্টে তিনি বলেন, “পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। পাকিস্তান রাষ্ট্র যদিও অফিসিয়ালি ক্ষমা চেয়েছে কিংবা আবারও চাইতে রাজি, কিন্তু যারা যুদ্ধাপরাধের সহযোগী, তারা এখনও কোনো দুঃখ প্রকাশ করেনি। এখনো গণহত্যার পক্ষে ইনিয়ে-বিনিয়ে বয়ান তৈরি করা হচ্ছে, যা বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোট্যাজ করা বন্ধ করতে হবে। সাফ দিলে আসতে হবে।”

তিনি বলেন, মুজিববাদী বামদের ক্ষমা নাই। লীগের গুম-খুন আর শাপলায়, মোদীবিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা। এরা থার্টি সিক্সথ ডিভিশন। জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে। আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে।
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, মুজিববাদী বামেরা দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে চক্রান্ত করেই যাচ্ছে। লীগের এসব বি টিম ও শিগগিরই পরাজিত হবে। অন্য কারও কাঁধে ভর করে লাভ নেই।

তিনি আরও উল্লেখ করেন, “জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে যারা ষড়যন্ত্র চালাচ্ছে, তাদের প্রতিহত করতে হবে। কেউ যদি আমাদের সমর্থন চায়, তাহলে তাকে সাফ (সত্য ও পরিষ্কার অবস্থান) দিতে হবে।”



আমাদের পেজ লাইক করুন