October 31, 2026, 3:02 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গা সীমান্ত বাংলাদেশি নাগরিক ফেরত

মোঃ হাসমত আলী

 

হাসমত আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই ০৯-০৯-২৫

 

 

 

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১২ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দর্শনা সীমান্তের মেইন পিলার-৭৬ এর শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

 

ফেরত আসা নাগরিকদের মধ্যে রয়েছেন ৯ জন পুরুষ, ২ জন নারী এবং ১ জন শিশু। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে সীমান্তের বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং সেখানকার বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন বসবাস করছিলেন।

 

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং বিএসএফের পক্ষে ছিলেন ৩২ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এ.সি. সুরেন্দার সিং।

 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হাসান বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয় ও সহযোগিতার অংশ হিসেবে নিয়মিত এ ধরনের পতাকা বৈঠক আয়োজন করা হচ্ছে। এতে শুধু সীমান্ত নিরাপত্তাই জোরদার হচ্ছে না, বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কও আরও মজবুত হচ্ছে।



আমাদের পেজ লাইক করুন