হাসমত আলী চুয়াডাঙ্গাপ্রতিনিধি : দৈনিক ৩৬জুলাই ০৮/০৯/২৫
চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় উপজেলার পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র জিহাদের মৃত্যুর ঘটনা ঘটেছে।
গত রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড়ের বেঁকে মুজিবনগর – কার্পাসডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নের পাটাচোরা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
স্বজনরা ও প্রত্যক্ষদর্শীরা জানান , দামুড়হুদার কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড়ে গত রোববার বিকালে মোটরসাইকেল দ্রুত গতিতে আসার সময় রাস্তার বেঁকের মোড়ে বিপরীত দিক থেকে আসা ওপর মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিহাদ পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে যায় এবং মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নেওয়া হয়। জিহাদের অবস্থা আশংকাজনক হবার কারণে চিকিৎসক ঐ রাতেই তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করেন। আজ সোমবার (৮ সেপ্টেম্বর ) ভোর ৫ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান।
এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান , এবিষয়ে কোন অভিযোগ হয়নি। আর অপমৃত্যু মামলা হলে রাজশাহীতে হবে।।