October 29, 2026, 5:31 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরার তালায় জামায়াতের উদ্যোগে গণসংবর্ধনা ও পথসভা অনুষ্ঠিত

শরীফুল ইসলাম
Oplus_0

সাতক্ষীরার তালায় জামায়াতের উদ্যোগে গণসংবর্ধনা ও পথসভা অনুষ্ঠিত

🖋 শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি

দৈনিক ৩৬জুলাই-

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৪ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে এক বিশেষ রাজনৈতিক কর্মসূচি।

সকাল ১০টায় উপজেলার শুভাষিনী বাজারে গণসংবর্ধনা ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

পথসভায় আরও বক্তব্য রাখেন:

  • জামায়াতের সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. শেখ মাহমুদুল হক
  • তালা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক প্রফেসর ইদ্রিস আলী
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি গাজী সুজাত আলী
  • ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক
  • শ্রমিক কল্যাণ ফেডারেশন, তালা উপজেলা সভাপতি মাস্টার আমিনুর রহমান
  • তালা উপজেলা যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু
  • স্থানীয় ইউনিয়ন সভাপতি মো. মুজিবুর রহমান

পথসভা সঞ্চালনা করেন জামায়াত নেতা ও সংগঠক ওয়াহিদুজ্জামান রিপন।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে জনগণের মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে ইসলামপন্থী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা আজ সময়ের দাবি।

বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচি

দুপুর ১২টায় কলিয়ায় কবর জিয়ারত এবং তালা বাজার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন নেতৃবৃন্দ। বিকাল চারটায় চালা ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিতব্য আরেকটি গণসংবর্ধনা ও পথসভা প্রবল বৃষ্টির কারণে কিছুটা বিলম্বে শুরু হয়। এরপরও উপস্থিত নেতা-কর্মীদের উচ্ছ্বাসে ভাটা পড়েনি।

অনুষ্ঠানে শতাধিক নেতা-কর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।


www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন