October 29, 2026, 5:31 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

গজারিয়ায় উপজেলা কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুলাল সরকার
Oplus_0

গজারিয়ায় উপজেলা কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংগঠনিক গতিশীলতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে কৃষক নেতাদের সমাবেশ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি || দৈনিক ৩৬ জুলাই

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কৃষক দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনবান্ধব কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকাল ৫টায় ভবেরচর বহুমুখী সমবায় সমিতি মার্কেট প্রাঙ্গণে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদের ব্যবসায়িক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • রাসেল দেওয়ান, আহ্বায়ক, গজারিয়া উপজেলা কৃষক দল
  • তোফাজ্জল হোসেন সরকার, সদস্য সচিব
  • যুগ্ম আহ্বায়কবৃন্দ: হুমায়ুন কবির, সালাউদ্দিন, গোলাপ জমাদার
  • গজারিয়ার বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, “কৃষক দলের শিকড় জনগণের সঙ্গে যুক্ত। সৎ নেতৃত্ব, সাংগঠনিক ঐক্য এবং মাঠপর্যায়ের কৃষকদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে একটি শক্তিশালী কৃষক দল গঠনের লক্ষ্যেই আজকের এই সভা।”

সভা শেষে ভবিষ্যতের কর্মপন্থা ও ইউনিয়নভিত্তিক কমিটি গঠনের দিকনির্দেশনা নিয়ে আলোচনায় গতি আসে।


www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন