ভোলায় গন অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ: সারাদেশে ধর্ষণ-চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবি
ভোলা প্রতিনিধি:-দৈনিক৩৬জুলাই
সারাদেশে নারী ও শিশু ধর্ষণ, চাঁদাবাজি এবং আইন-শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে ভোলা জেলা অধিকার পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (০৩ ০৭ ২০২৫) দুপুরে ভোলা প্রেসক্লাব চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি । সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।
বক্তারা বলেন, “দেশব্যাপী যে ধর্ষণ ও চাঁদাবাজির মহোৎসব চলছে, তা কোনো স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না। নারী নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ, প্রশাসন নির্বিকার।”
তারা অভিযোগ করেন, সরকারের অব্যবস্থাপনা ও রাজনৈতিক মদদে এসব অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। বক্তারা বলেন, এসব ঘটনার পেছনে ক্ষমতাসীন গোষ্ঠীর ছত্রছায়া রয়েছে।
সমাবেশে বক্তারা একযোগে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবি করে বলেন, “এই সরকার জনগণের রক্ত চুষে খাচ্ছে। এখনই সময় ঐক্যবদ্ধভাবে গণজাগরণ গড়ে তোলার। আমরা অবিলম্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাই।”
তারা আরও বলেন, “অবিলম্বে জাতীয় সরকার গঠন ও নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ না দিলে রাজপথেই ফয়সালা হবে।”
সর্বশেষে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
ভোলা প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশে অধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।