শওকতুল ইসলাম
চকরিয়া কক্সবাজার প্রতিনিধি দৈনিক৩৬জুলাই
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ তিন চিহ্নিত ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ৩’সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে পৌরসভার গ্রামার স্কুলের মোড় থেকে অস্ত্রসহ তাদের আটক করে।
এসময় তাদের কাছ থেকে একটি দেশি তৈরী এলজি,দুই রাউন্ড কার্তুজ,ডাকাতির কাজে ব্যবহৃত কালো মাক্স,লোহার হাতুড়িসহ ডাকাতি কাজে ব্যবহ্নত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।
আটককৃতরা হলেন পূর্ব বড়ভেওলা ৩নং ওয়ার্ড শিকদার পাড়া এলাকার মৃত জালাল আহম্মদের পূত্র মোহাম্মদ জিসান(২০),একই এলাকার বাদশা মিয়ার পূত্র মোহাম্মদ শাহাজান(৪২)কোরালখালী ৯নং ওয়ার্ড এলাকার কালু ফকিরের পূত্র মোহাম্মদ আব্দুল্লাহ্(২২)
চকরিয়া থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। প্রতিনিয়ত চকরিয়া প্রত্যন্ত এলাকায় তারা সুযোগ বুঝে ডাকাতির চেষ্টা চালায়।এরা পেশাদার ডাকাত।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।