স্টাফ রিপোর্টার | দৈনিক ৩৬ জুলাই
ঢাকা: রাজধানীর শনিআখরা ব্রীজের নিচে আজ সোমবার (৪ আগস্ট ২০২৫) বিকাল ৫ টার দিকে এক মোবাইল চোরকে জনতা ধরে ফেলে গণধোলাই দিয়ে রক্তাক্ত করে দেয় ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক চিটাগাং রোড এর দিকে যাওয়া একটি গাড়ি থেকে এক যাত্রীর মোবাইল নিয়ে নেমে যায়
ব্রীজের নিচে জনগন তাকে ধরে ফেলে আটক করে। এসময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে এলাকাবাসী তাকে পুলিশে দেয়ার জন্য প্রস্তুতি
স্থানীয়দের অভিযোগ, শনিআখরা ব্রীজের নিচে প্রতিনিয়ত এ ধরনের ছিনতাই ও মোবাইল চুরির ঘটনা ঘটছে। প্রতিদিনই সাধারণ মানুষ এসব ঘটনার শিকার হয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকাবাসীর দাবি, এ এলাকায় পুলিশের টহল জোরদার করা হোক এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
➡️ দৈনিক ৩৬ জুলাই — দৈনিক বৈষম্যের বিরুদ্ধে