October 28, 2026, 3:47 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্মান হানির প্রতিবাদে ভালুকায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন 

বাহার মিয়া

 

বাহার মিয়া ভালুকা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

ময়মনসিংহের ভালুকায় ডিজিটাল প্রযুক্তি (এআই) এর অপব্যবহার করে বিএনপি নেতা সাইফুল ইসলামের সম্মানহানি ও ব্ল্যাকমেইল  চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভালুকা পৌর সদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন

 

ডাকাতিয়া ইউনিয়নের বিএনপি নেতা সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, গত ২০ আগস্ট রাত সাড়ে ১২ টার দিকে একটি নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপে একটি ফোন আসে। অপর প্রান্ত থেকে একজন পুরুষ ব্যক্তি আমাকে বলেন যে আপনি কি সেনাবাহিনীর কোন মেজর কে হুমকি দিয়েছেন তখন আমি বলি সেনাবাহিনীর কোন অফিসারের সাথে কোন বিষয় নিয়েই কথা হয়নি। পরে তিনি ফোন কেটে দেন এবং কিছুক্ষন পরেই আমাকে আমার একটি ছবি পাঠান এবং ফোন করে জানতে চান ছবিটি আমার কিনা তখন আমি বলি যে ছবিটি আমার।

তার কিছুক্ষণ পরেই এ আই দিয়ে আমার ছবি বিক্রিত করে আমাকে পাঠান এবং বলেন যে ১ লাখ টাকা না দিলে ওই ভিডিও ভাইরাল করে দিবে। পরে আমি টাকা দিতে রাজি না হওয়ায় ওই চক্রটি একটি ভিডিও তৈরি করে সামাজিক ও রাজনৈতিক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করছে। এ ঘটনায় আমি ভালুকা মডেল থানায় একটি

অভিযোগ দায়ের করেছি। আমি সাংবাদিক সম্মেলন করে আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং আমার কোন সহকর্মী, পরিচিত বা অপরিচিত এবং আমার সকল শুভাকাঙ্ক্ষী কে বিব্রত না হওয়ার জন্য অনুরোধ করছি।



আমাদের পেজ লাইক করুন