October 31, 2026, 4:10 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

গজারিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দম্পতি আটক। মোঃ দুলাল সরকার

দুলাল সরকার

 

গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

 

মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে ৮০ পিস ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ এক লক্ষ টাকাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতি আটক হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রাম থেকে তাদের আটক করা হয়। বুধবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে গজারিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার।

আটতকৃতরা হলো টেংগারচর গ্রামের হাজী মোহাম্মদ শাজাহানের ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও তার স্ত্রী নাসিমা খাতুন (৩৮)।

খবর নিয়ে জানা যায়, টেংগারচর গ্রামের আনোয়ার হোসেন-নাসিমা দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এমন খবরের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে অভিযান চালায় সেনা সদর দপ্তরের ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন ১৯ বীর, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া সেনা ক্যাম্পের সদস্যরা। অভিযানে ৮০ পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা ও মাদক বিক্রি নগদ ১ লাখ টাকাসহ আনোয়ার হোসেন-নাসিমা দম্পতিকে আটক করে তারা। আটকের পর তাদের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, আটককৃত আনোয়ার হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



আমাদের পেজ লাইক করুন