October 31, 2026, 4:10 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সোনারগাঁও প্রেমিকার বাসায় মিললো প্রেমিকের লাশ,পরিবারের দাবি হত্যা।

দুলাল সরকার

দুলাল সরকার গজারিয়া মুন্সিগঞ্জ   প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

মুন্সীগঞ্জের গজারিয়ার সজিব(২৫) নামে এক যুবককে লাশ মিললো পাশ্ববর্তী সোনারগাঁও উপজেলায় প্রেমিকার ভাড়া বাসায়।

ঐ যুবকের বাড়ি গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামে,পিতা মৃত আলাউদ্দিন।প্রেমিকার নাম বিথী,পিতা বিল্লাল হোসেন,সে জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার ধারারচর গ্রামের বাসিন্দা,দীর্ঘদিন দিন যাবৎ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ভাড়া থাকতেন,ডিভোর্সি ও এক সন্তানের জননী ছিলেন,বিউটি পার্লারে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

গতকাল মঙ্গলবার (২সেপ্টেম্বার) বিকাল ৪ঘটিকায় সোনারগাঁও উপজেলার হাবিবুরপুর এলাকার হারুনের ভাড়া বাসা থেকে ঐ যুবকে রহস্যজনক মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানায় নিহতের মা রাশিদা বেগম।পরে বুধবার(৩আগষ্ট)ময়নাতদন্ত শেষে বিকাল ৬ঘটিকায় তাকে গজারিয়া উপজেলার টেংগারচর গ্রামে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়,৫/৬ মাস পূর্বে বিউটিশিয়ান বিথীর সাথে সজিবের পরিচয় হয় তারপর পর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ও পারিবারিক ভাবে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়।তারপর থেকেই প্রেমিক সজিব প্রেমিকা বিথার ভাড়া বাসায় যাতায়াত করতো ও রাত্রি যাপন করতো।

এ বিষয়ে সজিব এর পরিবারের দাবি প্রেমিকা বিথী পরিকল্পিত ভাবে হত্যা করেছে তাঁকে।



আমাদের পেজ লাইক করুন