October 28, 2026, 3:47 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তাঁর পঙ্গপাল রেখে গেছে; সাবেক এমপি শামসুজ্জোহা খাঁন 

ওসমান গনি

ওসমান গনি

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ দৈনিক৩৬জুলাই

 

 

 

আগামীকাল থেকেই নির্বাচনের প্রস্তুতি নিন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবেই বললেন ৪৭ নওগাঁ -২ আসনের সাবেক এমপি শামসুজ্জোহা খাঁন।

৩ সেপ্টেম্বর বুধবার সকালে ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্যর‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পৌর বিএনপি’র সভাপতি শহিদুর রহমান সরকারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ ৪৭-২ আসনের সাবেক এমপি শামসুজ্জোহা খাঁন জোহা।

বক্তব্যে তিনি আরো বলেন, “নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র আমরা মানব না। এ দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার দোসররা এখনো পঙ্গপালের মতো বিস্তার করছে, সুযোগে তারা বিএনপিতে ঢোকার চেষ্টা করছে। মনে রাখবেন বিএনপি অবহেলিত নির্যাতিত মানুষের কথা বলে। আগামীকাল থেকেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপি’ ক্ষমতায় আসবেই ইনশাআল্লাহ।”

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, “নওগাঁ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, নুর ই আলম মিঠু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটি অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা বিএনপি’র সভাপতি এম এ ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক জনতার চেয়ারম্যান শামিম কবির মিল্টন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, পৌর বিএনপি’র মহিলা বিষয়ক সহ সম্পাদিকা শাহিনা ইয়াসমিনসহ উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।”



আমাদের পেজ লাইক করুন