স্টাফ রিপোর্টার ঢাকা । দৈনিক৩৬জুলাই
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ (১ সেপ্টেম্বর) উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে দলটির শীর্ষ নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শ্রদ্ধা নিবেদনে আরও যোগ দেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা শিকদারসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
দলীয় নেতারা বলেন, প্রতিষ্ঠার এই দিনে তারা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবেন।