October 29, 2026, 7:46 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মাগুরার সাবেক এমপি শিখরের ভাই হিসাম চুয়াডাঙ্গায় গ্রেপ্তার

মোঃ হাসমত আলী

 

 

হাসমত আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

০১-০৯-২৫:

 

 

 

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪০) চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১ লা সেপ্টেম্বর ভোরে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, ভোররাতে স্টেশন এলাকার এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অবস্থান নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল হিসাম। গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসামের সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তাঁর কাছ থেকে একটি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে।

 

ওসি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী আশরাফুজ্জামানের হিসামের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। মাগুরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। মাগুরা থানা পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হবে।



আমাদের পেজ লাইক করুন