June 1, 2026, 1:07 pm
শিরোনাম :
তারাকান্দায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আলোর পথে মনপুরা: ৯০ হাজার মানুষের স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে দ্বীপ উপজেলা নাসিরনগরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, ‎ নাসিরনগরে পরকীয়া প্রেমিকের বাড়িতে গিয়ে পাঁচ সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা ভোলা চার আসনের সাবেক এমপি নাজিমুদ্দিন আলমের অস্ত্রোপচার সফল। কুরবানির ঈদকে ঘিরে নাসিরনগরের কামার পল্লীগুলোতে বেড়েছে হাতুরির টুং টাং শব্দ, ‎বেড়েছে ব্যস্ততা, ‎ নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক মনপুরায় জেলেদের মাঝে বিশেষ প্রণোদনার রেশম বিতরণ অনুষ্ঠিত নাসিরনগরে রাতের আঁধারে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর- লুটপাট। ‎ তিস্তা ব্রিজ টোল প্লাজায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আহত ৯
নোটিশ :

নরসিংদীতে ফেইসবুকে অপপ্রচারের বিরোদ্ধে সংবাদ সম্মেলন

নাজমুল হাসান

নাজমুল হাসান ( নরসিংদী) প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

 

 

 

 

নরসিংদীতে সমাজবিরোধী কার্যকলাপে বাধা দেওয়ায় একটি কুচক্রী মহল সামাজিক সংগঠন ‘পুওর হ্যাপিনেস ফাউন্ডেশন’-এর সভাপতি ও সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া সাকুরঘাট এলাকায় সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ফাউন্ডেশনের সভাপতি মো. সজিব মোল্লা।

সজিব মোল্লা নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া সাকুরঘাট এলাকার আব্দুল সাত্তার মোল্লার ছেলে। তিনি বলেন, শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার একটি অসাধু মহল দীর্ঘদিন ধরে পেশীশক্তির মাধ্যমে চাঁদাবাজি, মানুষকে ফাঁদে ফেলা এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এ কাজে বাধা হয়ে দাঁড়ায় পুওর হ্যাপিনেস ফাউন্ডেশন। ফলে ওই মহল সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।

তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার নামে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে। ‘পরি প্রেক্ষিত’ নামের একটি ফেসবুক আইডি থেকে একটি পুরনো ছবি বিকৃতভাবে প্রচার করে তাকে অপরাধী প্রমাণের চেষ্টা চলছে। অথচ ছবিটিতে তার হাতে কোনো অস্ত্র ছিল না, তবুও সেটিকে বিকৃতভাবে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এর আগে একই ছবি ‘আয়ুব সরকার’ নামের একটি আইডি থেকে পোস্ট করা হলেও পরে তা মুছে ফেলা হয়েছিল।

সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, এসব অপপ্রচারের কারণে প্রশাসনের কিছু সদস্যও বিভ্রান্ত হয়ে তাকে হয়রানি করেছে। এর প্রভাবে পুটিয়া বাজারে তার দুটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

অভিযোগে বলা হয়, এই অপপ্রচারের মূল হোতা হচ্ছেন শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে আল আমিন (উরফে টাইগার আল আমিন)।

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সহ-সভাপতি তৌহিদ গাজীর ওপর হামলার ঘটনাও তুলে ধরা হয়। তিনি জানান, আল আমিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। এ সময় সভাপতি সজিব মোল্লা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ষড়যন্ত্রকারীরা ওই ছবিকে বিকৃতভাবে ব্যবহার করে তাকে জড়ানোর চেষ্টা করে।

শেষে সজিব মোল্লা সাংবাদিকদের কাছে অনুরোধ জানান— বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে ওই কুচক্রী মহলের অপকর্ম ও ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার সুযোগ তৈরি করতে।



আমাদের পেজ লাইক করুন