October 28, 2026, 6:55 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নানা জল্পনা কল্পনার অবস্থা ঘটিয়ে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি পদে নাম ঘোষণা

শওকতুল ইসলাম

 

শওকতুল ইসলাম
চকরিয়া প্রতিনিধি । দৈনিক৩৬জুলাই

 

 

 

 

বিগত ২৩শে আগস্ট চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল বিএনপির স্হায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে এম.মোবারক আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হলেও মূলত নাটকীয় মোড নেয় উপজেলা বিএনপির সভাপতির পদটি ঘিরে।

সভাপতি পদে একাধিক হেভিওয়েট প্রার্থী তাদের ঐক্যমত সিদ্ধান্ত জানাতে না পারায় ঐদিন সভাপতি পদে কাউকে ঘোষণা না করে পদটি স্থগিত রেখে সম্মেলন শেষ হয়। সম্মেলন শেষ হয়ে গেলেও মূলত নেতাকর্মীদের মধ্যে এর রেশ থেকে যায় সভাপতি পদকে ঘিরে।

কে হচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি এই গুঞ্জন ঘিরে বিগত দুই তিন সামাজিক যোগাযোগ মাধ্যম সগরম ছিল নেতাকর্মীদের নানান স্ট্যাটার্সে।

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার (২৬ আগস্ট) ঘোষিত হলো চকরিয়া উপজেলা বিএনপির সভাপতির পদ।

কেন্দ্রের নির্দেশে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নার অনুমোদনে(২৬ শে আগস্ট) রাত ৮:৪০ হোটেল বীচপার্কে চকরিয়া উপজেলা বিএনপির সকল সভাপতি প্রার্থীর উপস্থিতিতে সংবাদ সম্মেলনে করে চকরিয়া উপজেলা বিএনপির পূর্বঘোষিত সাধারণ সম্পাদকপদসহ সভাপতির পদ ঘোষণা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরি।

সভাপতি পদে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব এনামুল হককে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এম মোবারক আলীকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়।

ঐদিকে নানান জল্পনা কল্পনার পর এনামুল হককে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি হিসাবে ঘোষণা করায় তার কর্মী সমর্থকেরা বিজয় উল্লাসে মেতে উঠে। মিষ্টি বিতরণ, বিজয় মিছিলের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা বিজয় উল্লাস করে।

এই প্রবীণ রাজনীতিবিদকে সভাপতি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানান।

বিএনপির নেতাকর্মীরা জানান দীর্ঘ অপেক্ষার পর তারা উপজেলা বিএনপি পদে দুইজন ত্যাগী বিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ পেয়েছেন।এজন্য তারা চকরিয়া পেকুয়ার সাবেক সংসদ বিএনপির স্হায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তারা আশা করেন নবগঠিত কমিটির নেতারা চকরিয়া উপজেলা বিএনপিকে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে একটি আদর্শিক সুশৃঙ্খল স্মাট ইউনিট হিসাবে গঠন করবে।



আমাদের পেজ লাইক করুন