মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি ৩৬ জুলাই
তারিখ: আজ ২২ আগস্ট ২০২৫ ইং রোজ শুক্রবার
স্থান: কুয়ালালামপুর, মালয়েশিয়া
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মাননীয় আহবায়ক জনাব নাহিদ ইসলাম আজ মালয়েশিয়ায় আগমন করেছেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রবাসী সদস্য ও শুভানুধ্যায়ীগণ।
মালয়েশিয়ায় পৌঁছেই মাননীয় আহবায়ক পুত্রাজায়া বড় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে তাঁর সফর কার্যক্রম শুরু করেন। তাঁর সফর সঙ্গী হিসেবে রয়েছেন জনাব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মাননীয় আহবায়ক তাঁর এই সফরে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অধিকার আদায়ের সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার জন্য একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া-এর পক্ষ থেকে প্রবাসী সকল সহযোদ্ধাকে নেতার সফরের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের জন্য বিশেষ আহ্বান জানানো হচ্ছে।