October 31, 2026, 7:32 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নরসিংদীর পাঁচদোনায় স্ট্যান্ড দখল ও চাঁদাবাজি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ ২ আহত ৫

নাজমুল হাসান

 

নাজমুল হাসান ( নরসিংদী) প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

 

 

নরসিংদীর পাঁচদোনা মোড়ে সিএনজি স্ট্যান্ড দখল, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়িতে হাতবোমা নিক্ষেপ করা হয়। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

 

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত টানা কয়েক দফায় সংঘর্ষ চলে। তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

 

আহতদের মধ্যে পাঁচদোনার তাইজুদ্দিনের ছেলে হামিদ মিয়া (২৮) ও বিল্লাল মিয়ার ছেলে হাসান মিয়া (২৮) রয়েছেন। তাদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি এবং পাঁচদোনা মোড়ের সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে গত বছরের ৫ আগস্ট থেকে বিরোধ চলে আসছে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লালু মিয়া ও বিএনপি কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে।

 

সর্বশেষ রোববার সন্ধ্যায় ঝুট ব্যবসা নিয়ে মোছাদ্দেকের এক কর্মীর ওপর লালু মেম্বারের লোকজন হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে দফায় দফায় উভয় পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গুলি ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

 

নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, “সন্ধ্যায় সংঘর্ষ শুরু হলে রাত সাড়ে ১১টা পর্যন্ত দুই গ্রুপ মুখোমুখি অবস্থান করে। আমরা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”



আমাদের পেজ লাইক করুন