স্টাফ রিপোর্টার ঢাকা │ দৈনিক ৩৬ জুলাই
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামে নৃশংসভাবে খুন হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক দায়িত্বশীল নেতা। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম নজির (সভাপতি, শীতলগ্রাম ওয়ার্ড, শ্রমিক কল্যাণ ফেডারেশন)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট ২০২৫ তারিখে ইউনিয়ন শ্রমিক কল্যাণের দায়িত্বশীল প্রোগ্রামে অংশগ্রহণ করেন নজরুল ইসলাম। সেখানে তাঁকে সাংগঠনিক কাজের দায়িত্বও দেওয়া হয়েছিল। সহকর্মীরা জানান, অল্প ক’দিনের মধ্যেই তাঁকে এভাবে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হবে—এটা কারো কল্পনাতেও আসেনি।
নজরুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী ছিলেন। সংগঠনের প্রতিটি কর্মসূচিতে তাঁর সরব উপস্থিতি ছিল। তাঁর অকাল মৃত্যুতে সহযোদ্ধারা শোকাহত হয়ে পড়েছেন।
সহকর্মীরা এক বিবৃতিতে বলেন—
“আমরা নজরুল ইসলাম ভাইকে হারিয়ে শোকাহত। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে।”
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী হত্যার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে বলে জানা গেছে।
www.daynik36july.com