October 29, 2026, 4:54 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

দেশের যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা দিয়ে চারটি বাজেট করা যাবে: শিবির সভাপতি

আসাদুজ্জামান

 

আসাদুজ্জামান,প্রতিনিধি, কুড়িগ্রাম: দৈনিক৩৬জুলাই

১৬.০৮.২০২৫ খ্রি.

 

 

 

 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশের যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা দিয়ে চারটি বাজেট করা যাবে। রংপুরের আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে অনুপ্রেরণা যুগিয়েছেন। শিক্ষার্থীদের আগামী দিনের জন্য যোগ্য হয়ে উঠতে হবে।

 

শনিবার উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’ আয়োজিত উপজেলার সব স্কুল ও মাদ্রাসার কৃতী শিক্ষার্থী এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। বিগত ১৫ বছরে যে পরিমাণ লুটপাট হয়েছে, যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, তা দিয়ে চারবার বাজেট ঘোষণা করা যেত। একজন সামান্য সরকারি অফিসের পিয়ন ঢাকায় ২০ তলা অট্টালিকা বানিয়েছে। কৃষকের কষ্টার্জিত টাকায় এসব হয়েছে।

 

বিগত সরকারের সংসদ সদস্যদের সমালোচনা করে তিনি আরও বলেন, সংসদ ছিল মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলার জায়গা। কিন্তু সেখানে মমতাজ গান গাইতেন। এমন এমপিও ছিলেন, যিনি স্ক্রিপ্ট লিখে দেওয়ার পরও পড়তে গিয়ে হোঁচট খেতেন। এ ধরনের মানুষই এমপি হয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন।

 

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদুল ইসলাম বলেন, ‘তুমি কোন পরিবারে বা কোন বংশে জন্ম নিয়েছ, তা বড় বিষয় নয়। তুমি কোথায় যেতে চাও, তা তোমাকেই ঠিক করতে হবে। স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে। তাহলেই সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।’

 

‘উলিপুর উন্নয়ন ফোরাম’-এর চেয়ারম্যান ও কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ২২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার হাজার শিক্ষার্থী অংশ নেয়। তাঁদের ক্রেস্ট দেওয়া হয়।

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।



আমাদের পেজ লাইক করুন