October 28, 2026, 11:31 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের দিনব্যাপী থানা দায়িত্বশীল ট্রেইনিং ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ শরিফুল ইসলাম

 

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

 

ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহরের আয়োজনে দিনব্যাপী থানা দায়িত্বশীল ট্রেইনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

১৬ আগস্ট (শনিবার)আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসায় কর্মশালাটি সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয় সাতক্ষীরা সদর উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন হোসেনের দারসুল কুরআনের মাধ্যমে।

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন এর সভাপতিত্বে ট্রেইনিং ক্যাম্পে অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি দায়িত্বশীলগণের আদর্শ, দক্ষতা ও করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

 

শহর সেক্রেটারি মেহেদী হাসান সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ এমদাদুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা সেক্রেটারি। তিনি দাওয়াতি কাজের গুরুত্ব ও বাস্তবায়নের বিভিন্ন পদ্ধতি তুলে ধরেন।

 

এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, এইচআরডি সম্পাদক আল রাজীব, দাওয়া সম্পাদক হাফেজ শারাফাত হুসাইন লিটিল, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, বিজ্ঞান সম্পাদক ডাঃ মনিরুল ইসলাম, গবেষণা সম্পাদক মোঃ আফজাল হোসেন,তথ্য প্রযুক্তি সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মোঃ শাহনেওয়াজ, ফাউন্ডেশন সম্পাদক মোঃ মুহিবুল্লাহ,আইন সম্পাদক আতিক মুজাহিদ প্রমুখ।তারা স্ব স্ব বিভাগের মৌলিক দৃষ্টিভঙ্গি আলোচনা করেন।

 

কর্মশালায় আলোচনার নোট, কুইজ প্রতিযোগিতা এবং কেইস স্টাডির ওপর ভিত্তি করে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি করে।

 

সবশেষে শহর সভাপতি মুহা. আল মামুনের দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।



আমাদের পেজ লাইক করুন