October 28, 2026, 6:32 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

লোহাগড়ায় বিধবা নারীকে ঘরে ঢুকে ধর্ষণ, গ্রেপ্তার হয়নি অভিযুক্ত জহির শেখ

মোঃ মাকসুদুর রহমান ঢাকা
Oplus_0

 


লোহাগড়ায় বিধবা নারীকে ঘরে ঢুকে ধর্ষণ, গ্রেপ্তার হয়নি অভিযুক্ত জহির শেখ

নড়াইল প্রতিনিধি | দৈনিক ৩৬ জুলাই
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক বিধবা নারীকে (৪৬) কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঘরের দরজা ভেঙে ধর্ষণের অভিযোগ উঠেছে জহির শেখ (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৬ জুন) দিবাগত রাতে, উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া মধ্যপাড়া গ্রামে। ঘটনার তিন দিন পর, বুধবার (১৮ জুন) সকালে লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।

অভিযুক্ত জহির শেখ ওই এলাকার টুলু শেখের ছেলে। মামলার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

ঘটনার বিস্তারিত:
থানা সূত্র ও মামলার এজাহার থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরেই জহির শেখ ওই বিধবা নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। নারীটি রাজি না হওয়ায় সোমবার গভীর রাতে (প্রায় ২টার দিকে) সে ওই নারীর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

পরদিন স্থানীয়ভাবে ঘটনাটি জানাজানি হলে কয়েকজন সমাজপতি বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা চালান। তবে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন।

পুলিশ বলছে:
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ‘‘একজন বিধবা নারী জহির শেখের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’’

এদিকে ধর্ষণের মতো ঘটনায় এখনো আসামির গ্রেপ্তার না হওয়ায় এলাকায় ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, অভিযুক্ত জহির শেখকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি।


🟡 আপনার ওয়েবসাইট: www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন