October 30, 2026, 11:05 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

গজারিয়া শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন কসাই।

মোঃ দুলাল সরকার
Oplus_131072

 

 

 

মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ দৈনিক৩৬জুলাই

 

 

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা

শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গজারিয়ার ইয়াবা বদি’ নামে পরিচিত লিটন কসাইকে আটক করেছে পুলিশ।

গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক লিটন কসাই (৪০)। সে গজারিয়া উপজেলার ভবেররচর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ফিরোজ কসাইয়ের ছেলে। তবে সে আগে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে বসবাস করত।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, লিটন কসাই দীর্ঘদিন ধরে কসাই কাজের আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। মাদক বিক্রি টাকায় তিনটি বাড়িসহ লিটনের রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। বেপরোয়া মাদক ব্যবসার কারণে তিনি স্থানীয়ভাবে গজারিয়া ইয়াবা বদি’ নামে পরিচিত। তাকে গত কয়েক মাস ধরে আটকে চেষ্টা চালিয়ে যাচ্ছিল থানা পুলিশ। সর্বশেষ গোপন সূত্রে খবর পেয়ে ভবেরচর ইউনিয়নের আনারপুরা থেকে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘লিটন গজারিয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্র, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।’



আমাদের পেজ লাইক করুন