October 30, 2026, 11:04 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় গ্রেফতার – ৩

আক্কাস আলী খান

 

 

আক্কাস আলী খান রাজবাড়ী জেলা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

 

রাজবাড়ী গোয়ালন্দে গণ ধর্ষণ মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর কোতয়ালী থানার পূর্ব বিল মামুদপুর গ্রামের শেখ ফারুকের ছেলে ফয়সাল শেখ (২২), গোয়ালন্দ ঘাট থানার পূর্ব উজানচর দরাপের ডাঙ্গী গ্রামের মোঃ চাঁন মিয়া মোল্লার ছেলে রাকিব (২১), গনি শেখের পাড়া গ্রামের মোঃ কালিম উদ্দিনের ছেলে সজিব মোল্লা (২৪)।

শুক্রবার (০৮ আগস্ট) ভোর সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টার মধ্যে গোয়ালন্দ উপজেলার উজানচর এলাকার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলা সুত্রে জানা গেছে, এক তরুনী গত ০৫ আগস্ট জমিদার ব্রীজ হয়ে বাসযোগে গোধুলী পার্কে বিকাল ৪ থেকে সাড়ে ৪ টার দিকে পৌছে গোধুলী পার্কে পুকুর পাড়ে বসে গল্প করছিল। কিছুক্ষনের মধ্যে ফয়সাল গোধুলী পার্কে যায়। ওই সময় রাকিব, সজিব মোল্লাসহ অন্যান্যরা আশপাশে ঘোরাঘুরি করতে থাকে। এক পর্যায়ে বিকাল সাড়ে ৬ টার তরুনী ও তার বন্ধু সোহানকে গোধুলী পার্কের ভিতর পুকুরের পাশে ফাঁকা জায়গায় নিয়ে যায়। তরুনীর কাছে থাকা একটি টার্চ ফোন ও তার বন্ধু সোহানের নিকট থাকা একটি টার্চ মোবাইল এবং নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়। পরে তরুনীকে ও তার বন্ধু সোহানকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারা গোয়ালন্দঘাট থানার উজানচর ইউনিয়নের বেড়ীবাঁধের পাকা রাস্তার অপর পাশে রিয়াজউদ্দিন পাড়ার মোহাম্মদ আলীর ধনিচা ক্ষেতের দক্ষিণ পাশে রিয়াজুদ্দিন পাড়া কাঁচা রাস্তার উপর রাত সাড়ে ৮টার সময় নিয়ে যায়। এবং তরুনীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষন করে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় শুক্রবার (৮ আগস্ট) মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ফয়সাল শেখ, রাকিব ও সজিব মোল্লাকে ভোরে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন