October 30, 2026, 11:05 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চন্দনাইশ উপজেলা হাশিমপুর ইউনিয়নের মাদক ব্যবসায়ী সন্ত্রাসী মোঃ লিয়াকত আলী ও তার সহকারী মোঃ গোলাপ রহমানকে অস্ত্র সহ গ্রেফতার করেছে সেনাবাহিনী

মোঃ রাকিবুল হাসান

মো :রাকিবুল হাসন
চট্টগ্রাম চান্দগাঁও প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের মধ্যম হাশিমপুর খুনিয়ার পাড়া এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মোঃ লিয়াকত আলী (৩৮) ও তাঁর সহকারী মোঃ গোলাপ রহমান (২৭)কে রাইফেলের কাঠের অংশসহ ৪টি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের মধ্যম হাশিমপুর খুনিয়ার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি টহল দল কর্তৃক তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় খুনিয়ার পাড়ার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মোঃ লিয়াকত আলী ও তাঁর সহকারী মোঃ গোলাপ রহমান এর কাছ থেকে ১১ পিস ইয়াবা, রাইফেলের কাঠের অংশসহ, ৪টি দেশীয় ধারালো অস্ত্র এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশে দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর ফজলে রাব্বী।

আটককৃত মোঃ লিয়াকত আলী (৩৮) চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের মধ্যম হাশিমপুর খুনিয়ার পাড়া এলাকার মোঃ বদিউল আলমের ছেলে এবং মোঃ গোলাপ রহমান (২৭) মৃত উমর আলীর ছেলে। জানা যায়, লিয়াকত আলী দীর্ঘ প্রবাস জীবন শেষে সম্প্রতি তার ওয়ার্ড এ *এলডিপি* এর সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, ধৃত এই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী এবং তার সহযোগী কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চন্দনাইশ ক্যাম্পে দায়িত্বরত মেজর ফজলে রাব্বি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



আমাদের পেজ লাইক করুন