October 29, 2026, 3:18 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

জুলাই বিপ্লব ছাত্রদের ঐক্য ধরে রাখতে হবে- মহম্মদপুরে- ড. আলী আফজাল

এম এ রইচ

 

 

এম এ রইচ মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

‘

 

জুলাই বিপ্লবের ছাত্রদের ঐক্য ধরে রাখতে হবে। কোন ক্রমেই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেওয়া ঠিক হবে না। দেশের সমৃদ্ধি ও স্বাধীনতা ধরে রাখতে হলে এর বিকল্প কিছু নেই’। মাগুরার মহম্মদপুরে ‘দেশ ও সমাজ গঠনে অবসরপ্রাপ্ত সৈনিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শিল্প বিপ্লবের আগে বাংলাদেশ ছিল সব থেকে সমৃদ্ধশালী দেশ। আমাদের আবার দেশকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে। উপস্থিত সকলকে দেশপ্রেমকে অগ্রধীকার দিয়ে দেশের সকল কাজে অংশগ্রহণের আহ্বান জানান।’

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে ‘দেশ ও সমাজ গঠনে অবসরপ্রাপ্ত সৈনিকদের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি মো. মফিজুর রহমান হারুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি এ্যাড. রেজাউল করিম, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, কজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সহকারী অধ্যাপক মো. অসিউজ্জামান বুলবুল, সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো: নওশের আলী ও সুপার মোঃ ওহিদুজ্জামান প্রমূখ।

উপজেলা সৈনিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট রুহুল আমিনের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য দেন সৈনিক সংস্থার সাধারণ সম্পাদক কর্পোরাল মোঃ আব্দুল হালিম।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন