October 29, 2026, 3:28 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

জামালপুরে ৯ বছরের মেয়েকে ধর্ষণ, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি ধর্ষক গ্ৰেফতার

মোঃ গোলাম কিবরিয়া
Oplus_0

জামালপুরে ৯ বছরের মেয়েকে আরবি লেখার কথা বলে ধর্ষ-ণ অতিরিক্ত র-ক্তক্ষরণে হাসপাতালে ভর্তি,
ধ-র্ষক গ্রেফতার

 

 

মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি

 

 

 

জামালপুর সদর উপজেলার চর যথার্থপুর এলাকায় আট বছর বয়সের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ অভিযোগ উঠেছে একই এলাকার মো: খোরশেদ আলমের (৪৫) ছেলে ইমরানের (২০) বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুটি একই এলাকার সিদ্দিক আলীর মেয়ে।এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শিশুটির মা শিল্পী বেগম জানায়, গতকাল দুপুরে ৯ বছর বয়সী মেয়ে অভিযুক্ত ইমরানের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় তার মেয়ের নিকট থেকে আরবী হয়ফ লিখে নেওয়ার কথা বলে তার কক্ষে নিয়ে যায়। এ সময় শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে এবং এই ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে নির্যাতনের শিকার শিশুটি বিষয়টি তার পরিবারকে বললে পরিবারের লোকজন তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

শিশুটির চাচা কালু বলেন, সাংবাদিক ও প্রশাসন হলো জনগণের বন্ধু কখন প্রশাসন যদি আমার ভাইরের মেয়ে ধর্ষকের সঠিক বিচার না করে তাহলে আমাদের মতো গরিব মানুষের কষ্ট দেখার কেউ নেই।
এই বিষয়ে অভিযুক্ত ইমরানের মা রোকেয়া বেগম বলেন, আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার ছেলে যদি অপরাধ করে তাহলে আইন তাকে শাস্তি দিবে এতে আমাদের কোন কথা নেই।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: অতিক বলেন, ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত আসামীকে আজ সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন