November 1, 2026, 10:42 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ইন্দুরকানীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মুক্তিযোদ্ধা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মামুন হাওলাদার শিমুল

 

 

 

মোঃমামুন হাওলাদার শিমুল

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:

 

 

 

পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা দলের নেতা আব্দুল মান্নান হাওলাদার।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ।

 

এছাড়া আরও বক্তব্য রাখেন—উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোশারফ হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার স্বপন কুমার ডাকুয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ হাং ও গৌরাঙ্গ হালদার প্রমুখ।

এসময়ে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী বৃন্দ৷

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন