বাহাদুরাবাদ ফেরিঘাটে নির্মম হত্যাকাণ্ড – প্রশাসনের প্রতি দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত পদক্ষেপের দাবি
মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
আজ তারিখ: ২৯/০৭/২০২৫ ইং রোজ মঙ্গলবার ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানা ধীন বাহাদুরাবাদ ফেরিঘাটে আজ এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। অজ্ঞাত পরিচয়ের এক বয়স্ক মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে এখনো নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
এ ধরনের বর্বর ও অমানবিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এবং উদ্বিগ্ন। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রশাসনের প্রতি জোরালোভাবে আহ্বান জানাই—দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করুন।
আমরা চাই, যেন এমন নিষ্ঠুর ঘটনা আর কখনো না ঘটে।
www.daynik36july.com