October 28, 2026, 8:33 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য নিহত

মোঃ মুবিনুল ইসলাম

 

 

খাগড়াছড়ি প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র হামলায় গণতান্ত্রিক যুব ফোরামের এক সদস্য নিহত হয়েছেন। নিহত যুবক খুকু চাকমা (৩২) ছিলেন ইউপিডিএফ-এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সক্রিয় সদস্য।

ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে, পানছড়ির ২নং চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে।

গণতান্ত্রিক যুব ফোরামের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এ হামলা চালিয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, খুকু চাকমা বন্ধুর সঙ্গে দেখা করতে উগুদোছড়ি গ্রামে গেলে পিকলু চাকমার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের প্রায় ২০ জনের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে তার ওপর গুলি চালায়।

প্রথমে পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন খুকু। এরপর হামলাকারীরা কাছে গিয়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করে।

নিহত খুকু চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিস্টান পাড়ার বাসিন্দা। তিনি মৃত ভাধ্যধন চাকমার ছেলে।

গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা বলেন,

> “সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস-এর সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের সদস্য খুকু চাকমাকে হত্যা করেছে।”

তবে জেএসএস-এর পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন