October 28, 2026, 3:47 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গা স্বামী হত্যার অভিযোগে ঘাতক স্ত্রী গ্রেফতার

মোঃ হাসমত আলী
Oplus_0

 

 

 

হাসমত আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি : ২৭-০৭-২৫

 

 

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে পৈশাচিকভাবে স্বামী হত্যার অভিযোগে ঘাতক স্ত্রীকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। গ্রেফতারকৃতের (স্ত্রী) নাম পাপিয়া খাতুন। শনিবার দিনগত রাত ২ টার দিকে আলমডাঙ্গা উপজেলার ঝাঁশবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন হোসেন বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার দিনে দুপুরে জবাউ করে হত্যা ঘটনার পরপরই চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়। এক পর্যায়ে আলমডাঙ্গা উপজেলার ঝাঁশবাড়িয়া গ্রাম থেকে নিহত মনিরুল ইসলামের স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেফতার করা হয়। আলামত হিসেবে হত্যাকান্ডে ব্যবহৃত হাসুয়া ও কুড়াল উদ্ধার করেছে পুলিশ।

আসামির স্বীকারোক্তিতে জানা যায়, স্বামী মনিরুল ইসলামের নামে ব্যাংকে বেশকিছু টাকা ছিলো। ছেলে রাজুকে বিদেশে পাঠানোর জন্য ওই টাকা ব্যাংক থেকে উত্তোলন করে ছেলেকে দেওয়ার জন্য স্বামীকে চাপসৃষ্টি করে আসছিলো স্ত্রী পাপিয়া খাতুন। মনিরুল ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এরই জের ধরে শনিবার দুপুরে নিজ বাড়িতে স্ত্রী পাপিয়া খাতুন ধারালো হাসুয়া দিয়ে স্বামী মনিরুল ইসলামকে জবাই করে হত্যা করে। হত্যাকান্ডের পরই তিনি কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন