October 28, 2026, 1:44 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গায় এক দিনমজুরকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা

মোঃ হাসমত আলী

 

হাসমত আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই

২৬/০৭/২৫ ইং:

 

 

 

চুয়াডাঙ্গার জীবননগরে মনিরুল ইসলাম (৫০) নামে এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে এ হত্যা কাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম একই উপজেলার বালিহুদা গ্রামের মৃত. দিদার উদ্দিন মন্ডলের ছেলে।

এলাকাবাসী ধারণা করছেন মনিরুল ইসলামের ছেলে রাজু (২৫) পারিবারিক কলহের কারণে তার পিতাকে জবাই করে হত্যা করেছে। এ ঘটনার পর নিহতের স্ত্রী পাপিয়া খাতুন ও ছেলে রাজু পলাতক রয়েছেন।

খবর পেয়ে জীবননগর থানারল ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন হোসেন বিশ্বাস ঘটনাস্থলে গিয়েছেন।

এলাকাবাসী জানায়, মনিরুল ইসলাম এক মাস আগে বালিহুদা গ্রাম থেকে উঠে এসে পার্শবর্তী মাধবপুর গ্রামে জমি কেনে এবং সেখানে স্ত্রী পাপিয়া খাতুনকে নিয়ে বসবাস করছিলেন। শনিবার দুপুরের কোনো এক সময় কে বা কারা মনিরুল ইসলামকে জবাই করে হত্যা করেছে। এ সময় তার স্ত্রী পাপিয়া খাতুন বাড়িতে ছিলেন না। পরে বেলা ২ টার দিকে প্রতিবেশীরা মনিরুল ইসলামের গলাকাটা মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে জীবননগর থানা পুলিশে খবর দেয়।

এদিকে এ ঘটনার পর মনিরুল ইসলামের ছেলে রাজু প্রতিবেশী আকিদুল ইসলামের কাছে মোবাইল ফোনে খবর নেয় তার পিতা মারা গেছে কিনা? এ কারণে এলাকাবাসী ধারণা করছেন হত্যাকাণ্ডের সাথে ছেলে রাজু জড়িত থাকতে পারে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন