October 28, 2026, 3:47 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চুয়াডাঙ্গার দর্শনায় ১১ কেজি রুপাসহ আটক-২

মোঃ হাসমত আলী

 

হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : ২৬-০৭-২৫

 

 

 

চুয়াডাঙ্গা দামুড়হুদার সীমান্তবর্তী দর্শনা এলাকা থেকে প্রায় ১১ কেজির ওজনের ভারতীয় দানাদার রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে দর্শনার আজিমপুর গ্রামের একটি ফুড গোডাউনে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, দর্শনার পুরাতন বাজারের ইকরামুল হকের ছেলে রাজিউল ইসলাম (৩৭) ও আনোয়ারপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সাগর আলী (২১)।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার ওই ফুড গোডাউনে এ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় দানাদার রুপা ভর্তি একটি কাগজের কার্টুন উদ্ধার করা হয়। ওই কার্টুনের মধ্য থেকে ১০ দশমিক ৮৩৮ কেজি ওজনের রুপা জব্দ করা হয়। যার বাজারমূল্য ২৬ লাখ ৫২ হাজার টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, দর্শনা থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটককৃতদের থানায় হস্তান্তরের পাশাপাশি জব্দ করা রুপা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন