October 28, 2026, 7:20 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নিউজের পরও আবুল কাশেম হলে লোকদেখানো পরিষ্কার,নেই কার্যকর উদ্যোগ

মোঃ নাজমুল ইসলাম সাকিব

 

 

বাঙলা কলেজ প্রতিনিধি , ঢাকা:নাজমুল ইসলাম ছাকিব

 

 

 

 

রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজের প্রিন্সিপাল আবুল কাশেম হল বহুমুখী সমস্যায় জর্জরিত। গত কিছুদিন আগে হলের এসকল সমস্যা নিয়ে কলেজের সাংবাদিক সমিতি সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে নিউজ করা হয়। নিউজ করার পরদিনই কলেজের প্রিন্সিপাল স্যারের উদ্যোগে কলেজের সহ-শিক্ষা সংগঠন বি এন সিসি,লিও ক্লাব, রেড ক্রিসেন্ট, স্কাউট, রেঞ্জার সহ হলের আবাসিক ছাত্রদের সমন্বয়ে আবুল কাশেম হলের সামনের এবং পিছনের ঘাসের জঙ্গল পরিষ্কার করা হয়। পরিষ্কার কার্যক্রম সহ হলের সকল সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন কলেজ প্রশাসন এবং হল প্রশাসন। কিন্তু, লোক দেখানো পরিষ্কার কার্যক্রম এর পরে আর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি প্রশাসনের।

উল্লেখ্য সরকারি বাঙলা কলেজের আবুল কাশেম হল চালু হওয়ার আট মাস পেরিয়ে গেলেও নানাবিধ সমস্যার কোনো কার্যকর সমাধান এখনও হয়নি। প্রশাসনের আশ্বাস আর আশ্বাসেই সীমাবদ্ধ থাকায় হলের আবাসিক ছাত্রদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। প্রতিনিয়ত নানা দুর্ভোগের মধ্যেই অতিবাহিত হচ্ছে তাদের শিক্ষাজীবন।

২০২৪ সালের ২৮ অক্টোবর মেধাতালিকার ভিত্তিতে সিট বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় হলের কার্যক্রম। এরপর ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের আবাসনের জন্য হল খুলে দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও শিক্ষার্থীরা এখনও মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

চেয়ার-টেবিলের সংকট, রিডিং রুম অকার্যকর

হলের অধিকাংশ কক্ষে এখনো নেই পড়ালেখার উপযোগী চেয়ার ও টেবিল। অনেক শিক্ষার্থী পুরাতন এবং ভাঙাচোরা আসবাব দিয়েই কোনোমতে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। রিডিং রুমের অবস্থা আরও করুণ। পর্যাপ্ত চেয়ার, টেবিল, লাইট ও ফ্যানের অভাবে সেখানে খুব অল্প সংখ্যক শিক্ষার্থীই পড়তে পারে। সংস্কারের অভাবে এই রুমটি কার্যত অচল অবস্থায় রয়েছে।

পানিবদ্ধতা ও নিকাশী সমস্যা: মশার উপদ্রব তীব্র

হলের প্রতিটি তলার চতুর্থ রুমের সামনে স্থাপিত বেসিনগুলোর পানি নিষ্কাশনের ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে না। উপরতলা থেকে বেসিনের পানি নিচে গড়িয়ে পরে নিচের কক্ষগুলোর সামনে জমে থাকছে। বিশেষ করে ১ম তলার ১০৪ নম্বর রুমের শিক্ষার্থীরা জানান, কখনো কখনো সেই পানি রুমের ভেতর পর্যন্ত ঢুকে পড়ে। এই জমে থাকা পানির কারণে সৃষ্টি হয়েছে বিশ্রি দুর্গন্ধ এবং মারাত্মক মশার উপদ্রব। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন আবাসিক শিক্ষার্থীরা।

পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় গাফিলতি

হলের দক্ষিণ পাশে জমে আছে ময়লা-আবর্জনার স্তূপ। একাধিকবার পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। এতে পরিবেশ যেমন নোংরা হচ্ছে, তেমনি ছড়াচ্ছে বিভিন্ন রোগজীবাণু।

শুধুই আশ্বাস, নেই বাস্তব পদক্ষেপ

এইসব সমস্যার কথা হল প্রশাসনকে একাধিকবার জানানো হলেও তারা প্রতিবার আশ্বাস দেওয়ার বাইরে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। ছাত্র প্রতিনিধিরা বারবার বৈঠকে বসলেও সমস্যাগুলোর সমাধান হয়নি। এমনকি কলেজের অধ্যক্ষের কাছেও অভিযোগ জানানো হয়েছে, কিন্তু সেখান থেকেও মেলেনি কোনো কার্যকর সমাধান।

দ্রুত পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের

হলের পরিবেশ শিক্ষার উপযোগী না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের দাবি, এই সমস্যাগুলোর দ্রুত সমাধান করতে হবে এবং সমাধানের প্রক্রিয়া দৃশ্যমানভাবে শুরু করতে হবে। শুধুমাত্র আশ্বাসে আর চলেবে না, এখন চাই বাস্তব পদক্ষেপ।



আমাদের পেজ লাইক করুন