October 28, 2026, 10:15 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজবাড়ীর গোয়ালন্দতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

আক্কাস আলী খান

 

 

আক্কাস আলী খান  রাজবাড়ী প্রতিনিধি ঃ দৈনিক ৩৬জুলাই-

 

 

 

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে গায়ালন্দঘাট থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৭ জুলাই) গ্রেপ্তারকৃত আসামিদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া খালেক মৃধার পাড়ারমৃত জব্বার শেখের ছেলে ও দৌলতদিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল শেখ (৫২), উত্তর দৌলতদিয়ার সোহরাব মণ্ডল পাড়ার মৃত আবজাল শেখের ছেলে ও দৌলতদিয়া ইউনিয়নের কৃষক লীগের সাবেক সহসভাপতি মোঃ রুবেল শেখ (৩৪), দৌলতদিয়া শাহাদাত মেম্বর পাড়ার মোঃ তারা শেখের ছেলে দৌলতদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি মোঃ ছাত্তার শেখ (৩৮), নবুওসিমুদ্দিন পাড়ার মৃত সৈয়দ আলী শেখের ছেলে উজানচর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা (৬০), নিলু শেখের পাড়ার মোঃ আবেদ সর্দারের ছেলে যুবলীগের সাবেক কর্মী মোঃ মামুন সর্দার (৩৭)।

 

থানা সূত্র জানায়, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর গুলি বর্ষণ ও হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মোঃ শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বুধবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করেন। অভিযানে গোয়ালন্দঘাট থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামীদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।’

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন