নিজেস্ব প্রতিনিধি : বোরহানউদ্দিন ভোলা
দৈনিক৩৬জুলাই
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রেম করে আইনগত প্রক্রিয়ায় বিয়ে করেছিলেন মো: শামীম ও ইশরাত জাহান চাঁদনি নামের এক যুগল। উভয়েই প্রাপ্তবয়স্ক এবং আদালতের মাধ্যমে নিজেদের পছন্দে বৈধভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে দাবি করেছেন শামীম। কিছুদিন সুখে সংসার করার পরেই মোড় নেয় তাদের জীবনে এক নাটকীয় পরিবর্তন।
জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে মো: শামীম এবং একই গ্রামের ব্যবসায়ী আবুল কালামের মেয়ে ইশরাত জাহান চাঁদনি—দুইজনই স্থানীয়ভাবে পরিচিত। শামীম জানান, ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা বলে চাঁদনিকে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু এরপর থেকেই পরিবারের সদস্যরা চাঁদনির সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
শামীমের অভিযোগ, তার স্ত্রীকে জোরপূর্বক আটকে রাখা হয়েছে এবং তাকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। একইসঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন চাঁদনি। তিনি বলেন, “আমি চেষ্টা করেও চাঁদনির সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমার বিবাহিত স্ত্রীকে ফিরে পেতে আইনের দ্বারস্থ হতে বাধ্য হচ্ছি।”
চাঁদনির পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে, ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘনের শামিল দাবি করে শামীম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি চাই প্রশাসন ন্যায়বিচার করুক। আইনি ও ধর্মীয়ভাবে সে আমার স্ত্রী। জোর করে আটকে রাখা এবং অন্যত্র বিয়ের প্রচেষ্টা বন্ধ করা হোক।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করছে সচেতন মহল।
www.daynik36july.com