October 28, 2026, 8:54 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

অস্ত্রসহ টেকনাফের কুখ্যাত ডাকাতের সহযোগী রুবেল গ্রেফতার

শওকতুল ইসলাম
Oplus_0

 

শওকতুল ইসলাম
প্রতিনিধি কক্সবাজার চকরিয়া

 

কক্সবাজারের টেকনাফে কুখ্যাত শফি ডাকাতের অন্যতম সহযোগী মোহাম্মদ রুবেলকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫। রুবেলের কাছ থেকে একটি লোডেড আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুরে র‌্যাব-১৫ এর কক্সবাজার সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।

গ্রেফতার রুবেল (২৭) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা। তিনি শফি ডাকাতের সশস্ত্র সঙ্গী হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শফি ডাকাত তার দলবল নিয়ে পশ্চিম লেদার খালেকের বাড়িতে অবস্থান করছে। মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৫ এর একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ডাকাত শফি ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে ধাওয়া করে র‌্যাব সদস্যরা রুবেলকে লোডেড অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১টি শটগান, ৩টি দেশীয় তৈরি ‘লোকাল গান’, ১২টি তাজা গুলি, ৪২টি খালি কার্তুজ এবং ২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

র‌্যাব কমান্ডার আরও জানান, অভিযানে শফির সঙ্গে থাকা ১১ জন সন্ত্রাসীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলো: মো. আলম, মো. খালেক, সৈয়দ নূর, রাসেল ওরফে আব্বুইয়া, কামাল হোসেন, আনোয়ার সাদেক, আব্দুর রহমান, রবিউল হাসান ওরফে রবিয়া, আব্দুল আউয়াল ওরফে বুড়া পতিয়া, মোহাম্মদ আসিফ ও ইমাম হোসেন।

চক্রটি দীর্ঘদিন ধরে টেকনাফের পাহাড় ও সমতলে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মুক্তিপণ আদায়সহ নানা অপরাধে জড়িত বলে জানান র‌্যাব অধিনায়ক। কুখ্যাত শফি ডাকাতের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, অপহরণ, অস্ত্র ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ।

র‌্যাব জানায়, শফি এবং তার চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন